লকডাউনের দ্বিতীয় দিনে আশুগঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন
করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে কঠোর বিধি-নিষেধ (লকডাউন) মানাতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ পথ আশুগঞ্জ টোলপ্লাজায় তৎপরতা অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট প্রশাসন।
লাকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার (২ জুলাই) সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের মেঘনা নদীর উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতুুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় যথারীতি পুলিশের চেকপোস্ট বসানো হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী অরবিন্দ বিশ্বাস উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। এসময় র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ বলেন, লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের জন্য ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশপথ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় লকডাউনের শুরু থেকেই চেকপোস্ট বসানো হচ্ছে। বহিরাগতদের ঠেকাতে প্রতিটি গাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লকডাউন চলাকালে প্রতিদিন এ তৎপরতা অব্যাহত থাকবে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বলেন, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধি-নিষেধ (লকডাউন) বাস্তবায়নে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। লকডাউনের প্রথম দিন থেকেই আশুগঞ্জ টোলপ্লাজা, আশুগঞ্জ বাজার, রেলগেইট, আড়াইসিধা, তালশহর ও লালপুর বাজারসহ বিভিন্ন বাজারে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এ তৎপরতা প্রতিদিন অব্যাহত থাকবে।
এছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বাজারে পুলিশ র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/পি