লকডাউনে ২য় দিনেও সিএমপি’র কঠোর অবস্থান

লকডাউনে ২য় দিনেও বন্দর নগরীর জনসাধারণের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারীভাবে সার্বিক কার্যক্রম ও চলাচলে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর ভূমিকা পালন করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার (০২ জুলাই) ভোর ৬টা হতে নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগ সমন্বিতভাবে এই কার্যক্রম পরিচালনা করছে।

প্রসঙ্গত, আগামী ০৭ জুলাই ২০২১ইং মধ্যরাত পর্যন্ত সপ্তাহব্যাপী এই বিধিনিষেধ কার্যকর থাকবে। নগরীর জনসাধারণকে এসময় জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে চলাফেরায় নিরুৎসাহিত করা হয়েছে। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে গ্রহণ করা হচ্ছে আইনগত ব্যবস্থা। পুলিশের পাশাপাশি লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে নিরলস পরিশ্রম করছেন র‍্যাব, বিজিবির সদস্যগণ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর