আলফাডাঙ্গায় ডুসা’র নতুন কমিটি ঘোষণা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলফাডাঙ্গা (ডুসা) এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (০২ জুলাই) সংগঠনটির সাবেক সভাপতি মিসবাহ উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. নাহিদুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ কমিটি ঘোষণা দেন।
নতুন কমিটিতে আগামী এক বছরের জন্য উপজেলার কুসুমদি গ্রামের মো. কামরুজ্জামান সিয়ামকে সভাপতি ও নওয়াপাড়া গ্রামের মো. আলামিন হুসাইনকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।
প্রসঙ্গত, ‘প্রতিভার বিকাশই আমাদের মূল লক্ষ্য’ এই দৃঢ় প্রত্যায়কে সামনে রেখে ২০১৭ সালে এ সংগঠনটি যাত্রা শুরু করে। এরপর থেকে সংগঠনটি আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, গুণীজন সংবর্ধনা, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, আলফাডাঙ্গাস্থ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের যাবতীয় সহযোগিতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার সময় সার্বিকভাবে সহযোগিতা প্রদান, ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করতে যাওয়া শিক্ষার্থীদের আবাসিক সুবিধার ব্যবস্থা, ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য টিউশনির ব্যবস্থা করা, মুমূর্ষু রোগীর জন্য রক্তের ব্যবস্থাসহ নানা ধরণের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি