ভ্যাকসিনের দুই ডোজ নিয়েও করোনায় আক্রান্ত এমপি আবু জাহির

ভ্যাকসিনের দুই ডোজ নিয়েও দ্বিতীয়বারের মত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

শুক্রবার (২ জুলাই) দুপুরে এমপি আবু জাহিরের ব্যক্তিগত সহকারী (পিএ) সুদীপ দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আগে বৃহস্পতিবার নমুনা দিয়েছিলেন এমপি আবু জাহির। আজ তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বর্তমানে ন্যাম ভবনের বাসায় আইসোলেশনে রয়েছেন।

এর আগে গত ২৫ অক্টোবর এমপি আবু জাহির করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামারিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়ে করোনামুক্ত হন।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি তিনি করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। এরপর নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ নিয়েছিলেন তিনি। ভ্যাকসিনের দুই ডোজ নিয়েও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর