লকডাউন মানাতে বৃষ্টি মাথায় নিয়ে সড়কে আইনশৃঙ্খলা বাহিনী

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান সাতদিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ। শুক্রবার (২ জুলাই) সরকার আরোপিত বিধিনিষেধের পরিপালন নিশ্চিত করতে সড়কে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকেই রাজধানীতে রিমঝিম বৃষ্টি। এছাড়া ছুটির দিন হওয়ায় লোকজনকে খুব একটা বাইরে বের হতে দেখা যায়নি।

তবে বৃষ্টি উপেক্ষা করে নিজেদের দায়িত্ব পালন করছেন পুলিশ-র‌্যাব ও বিজিবি সদস্যরা। রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন চেকপোস্ট ঘুরে ঘুরে দিকনির্দেশনা দিচ্ছেন।

বৃষ্টিতে ছাতা মাথায় লকডাউন মানাতে কাজ করছেন তারা। কাউকে পেলেই দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইছেন। যৌক্তিক কারণে যারা বের হয়েছে তাদের গন্তব্যের দিকে যেতে দেওয়া হচ্ছে। আর যারা যৌক্তিক কারণ দেখাতে পারছে না তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।

বিনা কারণে বাইরে বের হলে আটকের পাশাপাশি জরিমানাও করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত চালানো এসব অভিযানে ৫৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর