পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ম শ্রেণির ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ রিয়াদ মিয়া (১০) নামে ৫ম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যৃ হয়েছে। শুক্রবার (২ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার চন্ডিপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র চন্ডিপাশা গ্রামের মো. ইসমাঈল হোসেনের ছেলে ও চন্ডিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রিয়াদ ঘরের সামনে চার্জরত অটোরিকসা স্পর্শ করার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটে পরে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর