সিনোফার্ম ও মর্ডানার ৪৫ লাখ টিকা আসছে দেশে

যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের ২৫ লাখ টিকার মধ্যে প্রথম চালানে শুক্রবার (২ জুলাই) রাতে বাংলাদেশ আসবে প্রায় ১২ লাখ টিকা। একই সঙ্গে চীন থেকে আসছে ২০ লাখ টিকা।

চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা দেড় কোটি ডোজের প্রথম লটের ২০ লাখ ডোজ করোনা টিকা। প্রক্রিয়া শেষ হতে কিছুটা দেরি হওয়ায় গতকাল বৃহস্পতিবার তা ঢাকায় পাঠাতে পারেনি বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সূত্র জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে মর্ডানার ১২ লাখ টিকা শুক্রবার রাত ১১টায় ঢাকায় পৌঁছাবে। আর দ্বিতীয় চালানে ১৩ লাখ টিকা শনিবার (৩ জুলাই) বাংলাদেশ আসবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, আলাদা দুটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে এই ২৫ লাখ টিকা। দ্বিতীয় ফ্লাইটে বাকি ১৩ লাখ টিকা শনিবার দেশে পৌঁছাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজে বিমানবন্দরে উপস্থিত হয়ে ওই টিকা গ্রহণ করবেন। এছাড়াও বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর