মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত ৭ জন ও উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন, জেলার সদর উপজেলার তাসলিমা (২৮) ও ত্রিশালের সুরুজ আলী (৫০), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সেলিনা (৫০) ও জামালপুর সদরের আজিজুন নাহার (৩২), শেরপুর সদর উপজেলার হানিফ মিয়া (৬০), নেত্রকোনার সদর উপজেলার প্রীতিলতা (৮৫), গাজীপুর শ্রীপুরের কোহিনুর (৩৮)।

ময়মনসিংহ নগরীর বিসুতুপ সাহা (৬৮) ও মোস্তাফিজুর রহমান (৬৫), ফুলবাড়িয়ার নাসিমা (৩৫), সদর উপজেলার আব্দুল মতিন (৫৮), ও আব্দুস সামাদ (৪৫), যশোরের জুলফিকার আলী (৮২) ও শেরপুর সদর উপজেলার আব্দুল জলিল (৭৫) উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন।

মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৩৮জন এরমধ্যে আইসিইউ সাপোর্টে রয়েছেন ১৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টেজেন টেস্টে ৬২১ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১৪৭ জন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর