কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে নিয়মে পরিবর্তন এসেছে। ২০১৫ ও ২০১৬ সালের টুর্নামেন্টের নিয়মে হবে এবারের আসরের কোয়ার্টার ফাইনাল।
কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো নির্ধারিত সময়ের মধ্যে অমীমাংসিত থাকলে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা না হয়ে সরাসরি ট্রাইব্রেকার মাধ্যমে জয়ী দল নির্ধারিত হবে।
এর আগে ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় এই নিয়ম দেখে গিয়েছিল। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হলে অতিরিক্ত ৩০ মিনিটে ম্যাচ গড়াবে না। দুই দলের মধ্যে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হবে।
কোয়ার্টার ফাইনাল এই নিয়মে হলেও সেমিফাইনালে অতিরিক্ত ৩০ মিনিটের ব্যবস্থা রাখা হয়েছে। সেমিফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হলে অতিরিক্ত ৩০ মিনিটে পাবে দুইদল। সেখানেও ড্র হলে পরে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হবে।
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি:
প্রথম কোয়ার্টার ফাইনাল
পেরু-প্যারাগুয়ে, ২ জুলাই দিবাগত রাত ৩টা
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল
ব্রাজিল-চিলি, ৩ জুলাই ভোর ৬টা
তৃতীয় কোয়ার্টার ফাইনাল
উরুগুয়ে-কলম্বিয়া, ৪ জুলাই ভোর ৪টা
চতুর্থ কোয়ার্টার ফাইনাল
আর্জেন্টিনা-ইকুয়েডর, ৪ জুলাই সকাল ৭টা
বার্তা বাজার/নব