করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে।
মমেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এই ১৪ জনের মধ্যে সাতজন করোনায় আক্রান্ত ছিলেন ও বাকি সাতজন করোনার উপসর্গ নিয়ে মারা যান।
শুক্রবার (২ জুলাই) সকালে হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মমেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।
তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালের ২১০ শয্যার বিপরীতে ২৩৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ১৩ শয্যার আইসিইউ ইউনিট রোগীতে পূর্ণ রয়েছে।
বার্তা বাজার/নব