প্রেমিকার সাথে দেখা করতে এসে প্রেমিক শ্রীঘরে

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় প্রেমিকার সাথে দেখা করতে এসে প্রেমিক এখন শ্রীঘরে প্রেমের টানে প্রেমিকার সাথে দেখা করতে এসে বেরসিক জনতার নজর এড়াতে ব্যার্থ হয়ে অবশেষে প্রেমিকের ঠাঁই মিলেছে শ্রীঘরে। আলোচিত এ ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের বালিয়াশিশা গ্রামে। শ্রীঘরে ঠিকানা হওয়া মজনুরুপি ওই প্রেমিকের নাম শান্তি মিয়া (১৯)। সে চুয়াডাঙ্গার আলোকদিয়া রাজাপুর গ্রামের মৃত আসাদুল হকের ছেলে।

প্রেমঘটিত আলোচিত এ ঘটনায় প্রেমিকা নিজেই বাদী হয়ে ২৪ জুন মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-২৮। প্রেমিকার দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেছেন, গত দুই মাস আগে তাদের মোবাইল ফোনে প্রেম হয়। মোবাইলে প্রেমিক শান্তি মিয়া বিয়ের প্রস্তাব দেয়। গত ২৩ জুন রাত ১০ টায় সে প্রেমিকার বাড়ীতে চলে আসে।ঘরে বসে কথা বলার এক পর্যায়ে প্রেমিকার ইচ্ছার বিরুদ্ধে প্রেমিক শ্লীলতাহানির চেষ্টা চালালে বাড়ীর ও আশপাশের লোকজন শান্তি মিয়াকে পুলিশে খবর দিয়ে ধরিয়ে দেয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর