রাজশাহীতে করোনায় একদিনে আরও ১৭ জনের মৃত্যু

রাজশাহীতে করোনায় মৃত্যুর সারি দিনকে দিন দীর্ঘ হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

শুক্রবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, গত ২৪ মৃতদের মধ্যে সর্বোচ্চ ১০ জন রাজশাহীর। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও পাবনার একজন রয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন ও পাবনার একজন রয়েছেন। আর উপসর্গ নিয়ে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন মারা গেছেন।

রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৬ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৬৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর