মিয়ানমারে সেনাবাহিনীর পোশাক পুড়িয়ে বিক্ষোভ করলো জনগণ

আবারও উত্তল মিয়ানমার। দেশটির সেনা শাসনবিরোধী বিক্ষোভ করেছে জনগণ। বিক্ষোভকারীরা এসময় স্লোগন দেয় ‘আমরা কী চাই? গণতন্ত্র! গণতন্ত্র!’, ‘জনগণের জন্য, জনগণের জন্য’।

বৃহস্পতিবার মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে শত শত লোক বিক্ষোভ করেছে। এসময় তারা সেনাবাহিনীর পোশাকে আগুন লাগিয়ে প্রতিবাদ করে। গত ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। ওই সময় ক্ষমতাসীন দল এনএলডির নেতা অং সান সু চিকে গৃহবন্দি করা হয়। সেনা শাসনের বিরুদ্ধে দেশটিতে গত পাঁচ মাস ধরে বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড় ও নির্যাতনের মুখে কয়েক সপ্তাহ বন্ধ ছিল বিক্ষোভ।

এদিকে সেনাবাহিনী অবশ্য তাদের বিরোধীদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। বুধবার মিয়ানমারের সেনাবাহিনীর হাতে বন্দী থাকা দুই হাজারের বেশি মানুষকে মুক্তি দেয়। এদের অধিকাংশকে অভ্যুত্থানের পর আটক করা হয়েছিল।

দ্য অ্যাসিটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামের একটি গ্রুপ জানিয়েছে, অভ্যুত্থানের পর সেনাবাহিনী ছয় হাজার ৪০০ এর বেশি মানুষকে আটক করেছে। সেনাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ৮৮০ জনের বেশি মানুষ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর