গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শাকুরুল ইসলাম (২৩) নামের এক ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকুরুল ইসলাম সরকারি তিতুমীর কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার এবিএম রফিকুল ইসলামের ছেলে। পরিবারের সঙ্গে কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বাসন থানার ওসি মোহাম্মদ মালেক খসরু খান জানান, গাজীপুর নাওজোর এলাকায় বিকেল সাড়ে তিনটার দিকে শাকুরুল মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সেসময় পেছন থেকে অজ্ঞাতনামা একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয় শাকুরুল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘাতক চালক ও গাড়িটির খোঁজ নেওয়া হচ্ছে। নিহতের বাবা একটি হত্যা মামলা করবেন। মামলা হওয়ার পর পরবর্তী পদক্ষেপে গ্রহণ করা হবে।
বার্তা বাজার/তুহিন