উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে গত চব্বিশ ঘন্টার নমুনা পরিক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫১ জন এবং নতুন করে মৃত্যুবরণ করেছেন ১ জন। বৃহস্পতিবার(১ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়,গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্ট হয়েছে ৫৩ জনের,এরমধ্যে পজেটিভ ২৫ জনের। আরটিপিসিআর টেস্ট হয়েছে ৮৯ জনের, পজেটিভ এসেছে ২৬ জনের।
নতুন শনাক্ত ৫১ জন রোগীর মধ্যে লালমনিরহাট সদরে ৩১ জন, আদিতমারীতে ৮ জন, কালীগঞ্জে ২ জন, হাতীবান্ধায় ৪ জন এবং পাটগ্রামে ৬ জন। লালমনিরহাট জেলায় এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ১৫৫৩ জন।এর মধ্যে মোট সুস্থ্য হয়েছেন ১২৩১ জন।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। মৃত মোবারক আলী খন্দকার(৮৩) লালমনিরহাট সদর উপজেলার মাস্টার পাড়ার বাসিন্দা।তিনি আজ রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত ২৩ জুন তিনি করোনা পজিটিভ শনাক্ত হন।এনিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু ২৭ জন।
এদিকে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন এর প্রথম দিনে লালমনিরহাটে জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন মামলায় জরিমানা করা হয়েছে ১,২২,৪৫০ টাকা।লকডাউন কার্যকর করতে এবং স্বাস্থ্য বিধি মানাতে জেলা পুলিশ,প্রশাসন এর প্রচারণা টহল অব্যাহত রয়েছে।
প্রদীপ কুমার আচার্য্য/বার্তা বাজার/টি