হাতীবান্ধায় সরকারি নির্দেশনা অমান্যে ১০৩ মামলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ১০৩ টি মামলা ও ৩৫,৩৫০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিাচলনা করে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলা ও জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ১০৩ টি মামলা ও ৩৫,৩৫০ টাকা জরিমানা করা হয়। এ কার্যক্রম প্রতিদিন অব্যাহত থাকবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর