কওমী মাদ্রাসায় সরকারি হস্তক্ষেপ: উদ্বেগে ইসলামী দলগুলো

দেশে কওমী মাদ্রাসাসহ সব ধরণের ধর্মীয় প্রতিষ্ঠানকে সরকারি নিবন্ধের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশের বেশ কয়েকটি ইসলামী দল। কওমি মাদ্রাসার স্বতন্ত্র ও স্বকীয়তার ওপর হাত না দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন তারা।

পাশাপাশি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে তা সরকারের জন্য হিতে বিপরীত হবে বলেও তারা হুঁশিয়ারি জানিয়েছে।

ইসলামী সংগঠনগুলো বলছে, সম্প্রতি কওমি মাদ্রাসা বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত নতুন প্রজ্ঞাপনে ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও নিয়ন্ত্রণের চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন বাস্তবায়িত হলে কওমি মাদ্রাসার স্বকীয়তা বিনষ্ট হবে। অবিলম্বে জারিকৃত প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে।

কওমি মাদ্রাসা সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ: কওমি মাদ্রাসার স্বকীয়তার ওপর হাত দেওয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, কওমি মাদ্রাসাগুলো সরকারি অনুদান ব্যতিরেকে জনগণের সাহায্য-সহযোগিতায় চলে আসছে। কাজেই সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে তা সরকারের জন্য বুমেরাং হবে।

কওমি মাদ্রাসা আইন ২০১৮ ধারার পরিপন্থী ও কওমি মাদ্রাসার স্বকীয়তা বিরোধী শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

নেতৃবৃন্দ কওমি মাদ্রাসার আইন ২০১৮ ধারার পরিপন্থী শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা একে এম আশরাফুল হক এক বিবৃতিতে বলেন, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত একটি নতুন প্রজ্ঞাপনে ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও নিয়ন্ত্রণের চেষ্টা পরিলক্ষিত হচ্ছে।

পাশাপাশি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী কওমী মাদ্রাসা আইন ২০১৮ এর পরিপন্থি শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন শীঘ্রই প্রত্যাহার করে নিতে দাবি জানিয়েছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর