লালমনিরহাটে লকডাউনের প্রথম দিনে ২৫৭টি মামলা হয়। লকডাউন অমান্য করায় ও যানবাহন চালানোর দায়ে মামলায় ১ লক্ষ ২২ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার(১ জুলাই) লকডাউন এর প্রথম দিন জেলার পাঁচ উপজেলায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব মামলায় জরিমানা করে।
এ বিষয়ে লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান “বার্তা বাজার” কে জানান,”মাস্ক ব্যবহার না করা,আইন অমান্য করে যানবাহন চালানো,অপ্রয়োজনে বাইরে আসা,সরকারি নির্দেশের বাইরে দোকানপাট খোলা রাখার কারনে জরিমানা করা হয়।এটি ধারাবাহিক ভাবে চলমান থাকবে।”
প্রদীপ কুমার আচার্য্য/বার্তা বাজার/টি