ঘুমন্ত শিশুকে খিচুড়ি খাওয়ানোর সময় মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুমন্ত অবস্থায় খিচুড়ি খাওয়ানোর সময় গলায় খাবার আটকে ৯ মাস বয়সী এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম নাম মায়মুনা। সে একই ইউনিয়নের কাউনিয়া গ্রামের মিলন মিয়ার কন্যা।

জানা যায়, ঘুমন্ত অবস্থায় শিশু মায়মুনাকে খিচুড়ি খাওয়াতে শুরু করে তার মা। এক পর্যায়ে তার শ্বাসনালীতে খাবার আটকে যায়। শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. কামরুল ইসলাম জানান, ঘুমের মধ্যে কিংবা কান্নারত অবস্থায় শিশুদের খাবার খাওয়ানো উচিৎ নয়। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি জানান, শিশুদের খাওয়ানোর সময় বসিয়ে খাওয়াতে হবে। শুইয়ে, ঘুমের মধ্যে কিংবা কান্নারত অবস্থায় তাদেরকে খাওয়ানো যাবে না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর