মাদারীপুরে গাঁজাসহ আটক-১

মাদারীপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ মো. রাশেদ বেপারী ওরফে রাছেল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে জেলার ডাসার থানাধীন দক্ষিন মাইজপাড়া গ্রামের রেন্ডীতলা বাজার হতে তাকে আটক করা হয়। রাছেল একই গ্রামের মৃত গনি বেপারীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল ডাসার থানার রেন্ডীতলা বাজারে মাইজপাড়াগামী পাঁকা রাস্তার উপরে অভিযান চালায়। কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হয়।

এসময় রাছেলকে ৪৬০ গ্রাম গাঁজাসহ আটক একজনকে আটক করে। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ও একটি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, আটকৃকত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

পরে তাকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ ডাসার থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর