শাহজালাল বিমানবন্দরে উদ্বোধন হলো ই-গেট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হলো ই-গেট। বুধবার (৩০ জুন) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ই-গেট উদ্বোধন করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শুধু বিশ্বমানের ই পাসপোর্টই চালু করেনি, একই সঙ্গে আমরা সবকিছু তৈরি করছি। প্রতিদিন আমাদের বিশ হাজার ই-পাসপোর্ট প্রিন্ট করার সক্ষমতা থাকলেও করোনার কারণে ৮-৯ হাজার করে প্রিন্ট করা হচ্ছে।

নির্মিত এই ই-গেটের মাধ্যমে ই-পাসপোর্টধারীদের শনাক্ত করা যাবে। ই-পাসপোর্টে থাকা মাইক্রোপ্রসেসর চিপ এবং অ্যান্টেনা স্ক্যান করে ই-গেট পাসপোর্টধারী ব্যক্তির পরিচয় শনাক্ত করবে। মাইক্রোপ্রসেসর চিপ এবং অ্যান্টেনায় আগে থেকে পাসপোর্টধারীর শনাক্তকরণের সব তথ্য সংরক্ষিত রয়েছে।

এর আগে ২০১৮ সালে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদফতর (ডিআইপি) এবং জার্মানি ভেরিডোস জিএমবিএইচ সংস্থা ইলেকট্রনিক পাসপোর্টের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। স্বাক্ষরিত সেই চুক্তির সংস্থাটির মাধ্যমেই ই-পাসপোর্ট ও ই-গেট নির্মিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী, ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান। অনুষ্ঠানে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) মো. খালিদ হোসেন, পুলিশের বিশেষ শাখার প্রধান হলেন মনিরুল ইসলাম, শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ-উল আহসান, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম খান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর