টাঙ্গাইলে একদিনে করোনায় আক্রান্ত ২৫৭ জন

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার (১ জুলাই) নতুন করে ২৫৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৭৯৬৪ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ১১৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

নতুন করে করোনায় ৭ জন ও করোনার উপসর্গ নিয়ে ৯ জনসহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪৬৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। নতুন আক্রান্তদের মধ্যে- টাঙ্গাইল সদরে ১০৫ জন, কালিহাতীতে ২৭ জন, ঘাটাইলে ২৫ জন, দেলদুয়ারে ২৪ জন, মধুপুরে ১৬ জন, বাসাইলে ১৬ জন, মির্জাপুরে ১২ জন, সখীপুরে ৮ জন, গোপালপুরে ৭ জন, ধনবাড়ীতে ৪ জন ও নাগরপুরে ১ জন রয়েছে। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এখন পর্যন্ত ৪৪ হাজার ৬৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে ৬২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেট ইউনিটে ভর্তি রয়েছে ৩১ জন। এর মধ্যে ৬ জন আইসিইউ বেডে আর ২৫ জন জেনারেল বেডে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বার্তা বাজারকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় গত বছরের এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন, জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮, চলতি বছরের জানুয়ারিতে ১৩৪, ফেব্রæয়ারি ও মার্চ পর্যন্ত ২৭১ জন, এপ্রিল পর্যন্ত ৫৭৬ জন, মে পর্যন্ত ৩২৯ জন, জুন পর্যন্ত ২৬৯১ জন, এখন (১ জুলাই) পর্যন্ত ২৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক আবারও
হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর