‘বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করতে হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এবং চীন সম্পর্ক আরো জোরদার করতে একসাথে কাজ করে যেতে হবে।বৃহস্পতিবার (১ জুলাই) চীনা কমিউনিস্ট পার্টির শত বছর পূর্তি উপলক্ষ্যে ধারণ করা বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনা মহামারিতে চীনের দেয়া টিকা এবং সিপিসি’র দেয়া মেডিক্যাল সরঞ্জামাদি উপহারের জন্য আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ এবং চীন সম্পর্ক আরো জোরদার করতে একসাথে থেকে কাজ করার কোনো বিকল্প নেই।
বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পারিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ ও জাতীয় মৌলিক স্বার্থের ভিত্তিতে চমৎকার সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন পথ খুঁজছি। পাশাপাশি, আমরা শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের মতো আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়েও কাজ করছি। আমি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে-আমাদের দু’দেশের মধ্যে বিদ্যমান আন্তরিক ও হৃদত্যপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে।

সরকার প্রধান তাঁর অভিনন্দন বার্তায় বলেন, রাজনীতি এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে কমিউনিস্ট পার্টি অব চায়না সকলের জন্য দেশটিকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করেছে। মাত্র অল্প কয়েক দশকের মধ্যেই চীন আশ্চর্যজনক ও উৎসাহ-ব্যঞ্জক অগ্রগতি ও সমৃদ্ধি লাভ করেছে। এছাড়াও, দেশটি আজ বিশ্বমানের পণ্য ও সেবা প্রদান করছে। এবং সামরিক দিক থেকেও বিশ্বের শক্তিশালী দেশের মধ্যে অন্যতম।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর