কেরানীগঞ্জে বিধি-নিষেধ না মানায় ১৮ জনকে জেল- জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে সরকার ঘোষিত ৭ দিনের সর্বাত্বক লকডাউনের প্রথম দিনেই পাল্টে গেছে কেরানীগঞ্জে চিত্র। সড়কসহ বিভিন্ন স্থানে দেখা গেছে, শুনশান নিরাবতা। সড়কে নেই কোনো যানবাহন। শুধু দেখা মিলেছে রিকশা, জরুরী পরিসেবা, এম্বুল্যান্স ও গণমাধ্যমের গাড়ি।

পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা সড়কের বিভিন্ন পয়েন্ট ও মোড়ে মোড়ে টহলের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে। এসময় অযথা গাড়ি ও মটরসাইকেলে ঘোরাফেরাকারীদের বিরুদ্ধে দেয়া হয়েছে মামলা। একই সাথে উপজেলা প্রশাসন ছিলেন কঠর অবস্থানে। টহলের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে লকডাউন অমান্য কারীদের দেয়া হয়েছে শাস্তি।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে কেরানীগঞ্জের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে এমন চিত্র।

কেরানীগঞ্জে প্রধান সড়কগুলোর সর্বাত্বক লকডাউনের চিত্র এমন হলেও এর উল্টো চিত্র ছিলো পাড়া মহল্লার অলিতে গলিতে। বেশীর ভাগ জায়গাই দেখা গেছে লকডাউন ভাঙ্গার প্রবনতা। পাশাপাশি নানা অযুহাতে স্বাথ্যবিধি উপেক্ষা করতে দেখা গেছে সাধারণ মানুষকে।

হোটেলে বসে খাওয়ার নিয়ম না থাকলেও পাড়া মহল্লার বেশীরভাগ হোটেল গুলোতে অন্যান্য দিনের মতো বসে খেতে দেখা গেছে। পাশাপাশি অনেকেই দোকান খুলে বেচা-কেনা করছেন। লকডাউন মানতে নারাজ তারা।

এদিকে হোটেল রেস্তোরায় বসে খাওয়া ও দোকান খোলা সহ বিভিন্ন অপরাধে ১৪ জনকে সাতদিন করে জেল (বিনাশ্রম) এবং ৪ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, আরিফ, এনামুল হক জামাল, জহির, সাইফুল, ইসরাফিল , বাবুল, সোহল রানা, আবুল হাসেম, সোহেল প্রমুখ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী। এছাড়া মডেল থানাধীন রোহিতপুর ও কালিন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের শাস্তি দেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগে কারো সুপারিশ গ্রহণ করা হবে না। সে যত শক্তিশালীই হোক তাকে আইনের আওতায় আনা হবে। সরকারি নির্দেশ পালনে মাঠে থাকবে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।

রানা আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর