ধোবাউড়ায় কঠোর লকডাউনে ৯ হাজার ৮’শ টাকা জরিমানা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কে বেশ তৎপর দেখা গিয়েছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন মোড়ে টহল দিতে দেখা যায়।
এছাড়াও উপজেলার বিভিন্ন বাজারে লকডাউনে সরকারি বিধি নিষেধ অমান্য করায় গাড়ী চালক,পথচারী ও দোকান মালিকদের কে জরিমানা করা হয়।
সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা হাসান পৃথক দুটি টিমে দিনভর মোবাইল কোর্টের মাধ্যমে ১৮ মামলায় ৯৮০০ টাকা জরিমানা করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা ছিল ধোবাউড়া থানা পুলিশ।
আনিসুর রহমান /বার্তা বাজার/টি