সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে কুড়িগ্রামের রৌমারীতে সরকারি বিধিনিষেধ না মানায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (০১ জুলাই) বিকেলে উপজেলার রৌমারী ও কর্তিমারী বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ৫ টি মামলায় ২ হাজার ৫শ টাকা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল ইমরান।
প্রতিষ্ঠানগুলো হলো উপজেলার রৌমারী বাজারের ভুট্টু বিরিয়ানি হাউজ, সোনার বাংলা হোটেল,আদিব ক্রোকারেজ,আল আমিন বস্ত্রালয় এবং কর্তিমারী বাজারের মা বস্ত্রালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। বিধি নিষেধ না মানায় আজ ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি উপজেলার সর্বস্তরের মানুষকে সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি। #
ইয়াছির আরাফাত নাহিদ /বার্তা বাজার/টি