কঠোর লকডউনের প্রথম দিনে পাকুন্দিয়ায় ১৩ জনকে জরিমানা
করোনাভাইরাস সংক্রমণ রোধে সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দোকান খোলা ও মাস্ক না পরার অপরাধে ৬ দোকানীসহ ১৩ জনকে ৪৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পৌর সদর, মির্জাপুর, তারাকান্দি, হোসেন্দি, নারান্দি, আজলদি, পুলেরঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন। এ সময় আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন কিশোরগঞ্জ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শিহাবুল আরিফ এবং উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান।
লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসন কিশোরগঞ্জ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ ও বিজিবির একটি চৌকশ দলসহ কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে করোনা ভাইরাস সংক্রমণরোধে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক না পরার অপরাধে উপজেলার পৌর সদর, মির্জাপুর, তারাকান্দি, হোসেন্দি, নারান্দি, আজলদি, পুলেরঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় নির্দেশ অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ০৬ টি দোকানসহ মোট ১৩ জনকে ৪৬০০/-টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বাজারগুলোতে অবস্থিত দোকানপাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়।তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে।
পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহান সহ পুলিশ এবং বিজিবির সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
হুমায়ুন কবির/বার্তা বাজার/টি