মানিকগঞ্জে লকডাউন বাস্তবায়নের প্রশাসনের কঠোর অবস্থান

কোভিড ১৯ (করোনা ভাইরাস) মোকাবেলায় রাষ্ট্রীয় প্রজ্ঞাপন অনুযায়ী সরকার ঘোষিত সারা দেশে ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী ।

বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা দেখা গেছে । পুলিশ মানিকগঞ্জ বাস স্ট্যান্ড ও ঢাকা-আরিচা মহাসড়ক সহ বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে চেক পোষ্ট দিয়ে কড়াকড়ি ভাবে লকডাউন বাস্তবায়নের কঠোরতা অবলম্বন করেছে ।

ঢাকা-আরিচা মহাসড়কে নিষেধাজ্ঞার ভিতরে থাকা কোন যান বাহন লক্ষ করা যায়নি ।তবে নিষেধজ্ঞা আওতার বাহিরে থাকা নিত্য প্রয়োজনীয় পন্যবাহী গাড়ি এ্যাম্বুলেন্স ও দু একটি মোটরসাইল ছাড়া পুরটাই শুন্য ছিলো এই ব্যস্ততম সড়কটি এছাড়াও মানিকগঞ্জ সদর উপজেলা সহ জেলার বিভিন্ন স্থানের হাট বাজার গুলোতে রয়েছে কঠোর নজরদাড়ি নিত্য প্রয়োজনীয় মুদি,ফার্মেসি ,শাক সবজি,মাছ, মাংসের দোকান ব্যতিত অন্য সকল পণ্যের দোকান বন্ধ রয়েছে ।

মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলি খান জানান , ঢাকা আরিচা মহাসড়কসহ বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসিয়েছি এবং বিভিন্ন বাজারগুলোতে আইনশৃংখলা বাহিনী গিয়ে নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতিত সকল দোকান বন্ধ নিশ্চিত করেন । সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন বাস্তবায়নের লক্ষে আমাদের আইনশৃংখলা বাহিনী কঠোরতা অবলম্বন করেছে ।

আফ্রিদি আহাম্মেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর