সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬০৮ জনে। এটাই জেলার এক দিনে সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।
বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, জেলায় মোট আক্রান্তদের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, নতুন সনাক্ত ১১৯ জনের মধ্যে সদরে ৬৫ জন, বেলকুচিতে ৪ জন, উল্লাপাড়ায় ১০ জন, রায়গঞ্জে ১৩ জন, কামারখন্দে ১০ জন, কাজিপুরে ১১ জন, তাড়াশে ৪ জন ও চৌহালী উপজেলায় ২জন।
এম এ মালেক/বার্তা বাজার/টি