লকডাউন কার্যকরে তাহিরপুরে তৎপর প্রশাসন
করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সারাদেশের মতো সুনামগঞ্জের তাহিরপুরেও প্রশাসনকে সকাল থেকেই কঠোর অবস্থান নিতে দেখা গেছে। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য ও সরকারি বিধিনিষেধ না মেনে দোকানপাট খোলা রাখার কারনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক না থাকায় পথচারী, বিভিন্ন যানবাহন ও ডিপার্টমেন্টাল স্টোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
এছাড়াও বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী রাস্তায় একটি দোকানে জুয়ার আসর থেকে ক্যারামবোর্ড জব্দ করে তা আগুনে পুড়িয়ে দেয়া হয় এবং ঘাগটিয়া এলাকায় একটি বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়।
লকডাউন কার্যকর অভিযানে আরও ছিলেন তাহিরপুর থানার ওসি মো আব্দুল লতিফ , বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মো.জয়নাল আবেদীন , বণিক সমিতির সভাপতি মো. সেলিম হায়দার উপজেলা প্রেসক্লাব সভাপতি সাজ্জাদ হোসেন শাহ্, সিনিয়ন সহ সভাপতি কামাল হোসেন রাফি, সাধারণ সম্পাদক এম.এ রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক আবির হাসান- মানিক প্রমুখ।