ঢাকা সাভারে কঠোর লকডাউন অমান্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেছেন। বৃহস্পতিবার (১ জুলাই) সাভারের বিভিন্ন এলাকায় সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর নেতৃত্বে দিনভর অভিযান পরিচালিত হয়।
এ ব্যাপারে বার্তা বাজারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, বৃহস্পতিবার (১ জুলাই) সাভার উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদেরকে আইন অমান্য করায় জরিমানার আওতায় আনা হয়েছে। এগুলোর মধ্যে পাড়া-মহল্লায় চায়ের দোকান, পার্লার, রড সিমেন্টের দোকান এবং হাইওয়েতে অটোরিকশা সহ সরকারি নির্দেশনা বহির্ভূত যানবাহন উল্লেখযোগ্য।
তিনি আরও জানান, অভিযানে মোট ১৮টি মামলায় দন্ডিত ১৮জনকে মোট ৬৮,৫০০ (আটষট্টি হাজার পাঁচশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযান চলাকালে সাভার মডেল থানার পুলিশ সদস্যগণ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে উপস্থিত ছিলেন।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি