লকডাউনে দাম বাড়লো আলু-আদা-মুরগির

করোনা ভাইরাসের উর্ধ্বগতি রোধে সারাদেশে সাতদিনের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। যা আজ থেকে কার্যকর শুরু হয়েছে। এদিকে লকডাউনের প্রধম দিনেই বাজারে কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা ও বাজার পরিদর্শনে দেখা যায়, প্রতিকেজি আলুর দাম বেড়েছে ৫ টাকা। যা দুই দিন আগে বিক্রি হত ২৫ থেকে ৩০ টাকা কেজি। এছাড়া আদার দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা। এখন মানভেদে আদা প্রতি কেজি ১৪০ থেকে ১৮০ টাকা।

এদিকে বাজারে গরুর মাংস কেজিতে ২০ টাকা বেড়ে ৬০০ টাকা হয়েছে। এবং মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা । ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকা ও লেয়ার মুরগি বেড়ে ২৫০ থেকে ২৬০ টাকা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর