ভোলার মনপুরা উপজেলায় রাতের আঁধারে বসতঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুলাই) বিকেল ৫ টায় অভিযোগের ভিত্তিতে মনপুরা থানা পুলিশ একই এলাকার অভিযুক্ত আরিফ (২৪) ও নাইম (২২) কে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, তার স্বামী উপজেলার বিচ্ছিন্ন কলাতলীর চরে জরুরি কাজে যাওয়ায় ঘরে দুই সন্তান নিয়ে ঘুমাচ্ছিলেন। বুধবার (৩০ জুন) দিবাগত রাত ৩ টায় বসতঘরের বেড়া ভেঙে একই এলাকার আরিফ (২৪) ও নাইম (২২) ঘরে ঢুকে তাকে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষনের এক পর্যায়ে গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেলে। পরে জ্ঞান ফিরে এলে তার ডাকচিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। বৃহস্পতিবার ঘটনায় গৃহবধু বাদী হয়ে ২জনকে আসামি করে মনপুরা থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মনপুরা থানা ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে আমরা বৃহস্পতিবার মামলা গ্রহন করি। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হই।
আরিফ হোসেন/বার্তা বাজার/টি