কুড়িগ্রামের উলিপুরে মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মেনে অকারণে বাইরে ঘোরাফেরা করার অভিযোগে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (০১ জুলাই) সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৬টি মামলায় ৮ হাজার ৪শ টাকা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। বৃহস্পতিবার কঠোর লকডাউনের প্রথম দিনে উলিপুর পৌর শহর শহরের বিভিন্ন মোড়ে মাস্ক না পড়া ও অকারণে বাইরে ঘোরাফেরার কারনে পথচারী এবং একজন ব্যবসায়ীসহ ১৬ জনের কাছ থেকে ৮ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা ও মাস্ক ব্যবহার না করার কারনে জরিমানা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শিমুল দেব/বার্তা বাজার/টি