সিনোফার্মার টিকা আসছে আগামীকাল: স্বাস্থ্যমন্ত্রী

চীনের সিনোফার্মার করোনাভাইরাসের টিকা আগামীকাল রাতে ঢাকায় আনা হচ্ছে। প্রথম দফায় ১১ লাখ টিকা ঢাকায় আসবে।

বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, আমি আনন্দের সাথে জানাচ্ছি আগামীকাল শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মর্ডানার ১২ লাখ ডোজ করোনার টিকা পৌঁছাবে। তা আমরা গ্রহণ করব। একই দিন রাত সাড়ে ১২টায় সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পৌঁছাবে। পরের দিন অর্থাৎ শনিবার (৩ জুলাই) মর্ডানার আর ১৩ লাখ ডোজ টিকা এবং ওই দিন ভোর পাঁচটার দিকে সিনোফার্মের ৯ লাখ ডোজ টিকা পৌঁছাবে। তিনি জানান এই দুই দিনে বাংলাদেশ দুই ধরনের ৪৫ লাখ ডোজ টিকা পেয়ে যাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদককে জানিয়েছেন যুক্তরাষ্ট্র মর্ডানার তৈরি ২৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছে দেবে। আর চীনের সিনোফার্ম থেকে কেনা টিকা বাংলাদেশ নিজেদের দায়িত্বে বেইজিং থেকে ঢাকায় আনছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর