উপবৃত্তির টাকা আত্মসাৎ করা,সেই প্রধান শিক্ষক বরখাস্ত

উপবৃত্তির টাকা হাতিয়ে নিতে শিক্ষার্থীদের পিতা সাজার অভিযোগ প্রমাণিত হওয়ায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার মাদারটারী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবার রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) মো. শহীদুল ইসলাম।

হীদুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক মাহবুবার রহমানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে গত ২৯ জুন উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারের সমন্বয়ে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়। প্রাথমিক তদন্তে তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে ৩০ জুন তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল ) বিধিমালা,২০১৮ এর ৩ (খ), (ঘ) ধারায় ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

শহীদুল ইসলাম আরও বলেন, ‘ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হবে এবং আবারও একটি তদন্ত কমিটি গঠিত হবে। তিনি সেই কমিটির কাছে তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।’

প্রসঙ্গত, উপজেলার মাদারটারী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবার রহমান শিক্ষার্থীদের বি ত করে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত উপবৃত্তির তালিকায় ৯১, ১২৮,১২৯,১৬৯,১৭৪,২১৫ নং ক্রমিকের শিক্ষার্থীদের বাবা এবং ৫৯ নং শিক্ষার্থীর চাচা হিসেবে নিজের নাম ব্যবহার করেছেন। এছাড়াও ১০৪,১৬৮,২১২ নং শিক্ষার্থীর মা হিসেবে তার স্ত্রী সাবিনা বেগম, ১৩০ ও ১৩২ ক্রমিকের শিক্ষার্থীর ভাই এবং ০৭ নং ক্রমিকের শিক্ষার্থীর বাবা হিসেবে প্রধান শিক্ষকের ছেলে সাদেকুলের নাম ব্যবহার করা হযেছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এছাড়াও প্রধান শিক্ষকের দুই শ্যালক মাইনুল ও মেহেদীকে কয়েকজন শিক্ষার্থীর ভাই, চাচা ও পিতা হিসেবে তালিকায় নাম দেখানো হয়েছে।

জানা গেছে, কিট এলাউন্সসহ ১৭ শিক্ষার্থীর নামে বরাদ্দ হওয়া প্রায় ৩১ হাজার ৮৫০ টাকা নামে বেনামে আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক মাহাবুবার রহমান।
এ বিষয়ে এক শিক্ষার্থীর অভিভাবক সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দিলে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা বিভাগ।

সুজন মোহন্ত/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর