হিজবুল্লাহ ও হামাসের আলোচনা: ইসরায়েলে সম্মিলিত আক্রমণের ছক!

লেবানিজ জিহাদি সংগঠন হিজবুল্লাহর সাথে গোপন বৈঠক করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, তাদের বৈঠকে আলোচনার মূল বস্তু ছিল ইসরায়েলের আগ্রাসন।

বার্তা সংস্থা এপির এক খবরে বলা হয়, রোববার হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া লেবানন পৌছান। সেখানে সাক্ষাৎ করেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন ও স্পিকার নাভিহ বেররির সঙ্গে।

মঙ্গলবার (২৯ জুন) বৈঠকে মিলিত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সঙ্গে। তখন গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তারা দীর্ঘসময় ব্যাপী আলোচনা করেন। তারা উভয়ই ফিলিস্তিনের অধিকৃত ভূমি থেকে ইসরায়েলি বাহিনীকে উৎখাত ও স্বাধীন ফিলিস্তিনিরাষ্ট্র গঠন করায় একমত পোষণ করেন।

তাদের এ বৈশঠক প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, গত মে মাসে গাজায় ইসরাইলের সঙ্গে লড়াইয়ে হামাসকে সহযোগিতা করেছে হিজবুল্লাহ। ফের তারা ইসরাইলে আক্রমণের ছক কষছেন।

প্রসঙ্গত, গত মে মাসে ১১ দিন ধরে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়। তখন বিমান হামলায় গাজা উপত্যকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। হিজবুল্লাহর সঙ্গে বৈঠকে হামাস নেতা অস্ত্রভাণ্ডার ও কোষাগারের সমৃদ্ধির সহযোগিতা কামনা করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর