শেষদিনেও বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেননি মেসি

শেষদিনেও বার্সেলোনার সঙ্গে চুক্তি করেননি লিওনেল মেসি। শোনা যাচ্ছে, আর্থিক ও কর সমস্যার কারণেই চুক্তি নবায়ন হয়নি। তাই আজ থেকে ফ্রি এজেন্ট আর্জেন্টাইন সুপারস্টার। যেকোনো ক্লাব চাইলেই তাকে নেয়ার জন্য প্রকাশ্যে দেনদরবার শুরু করতে পারবে।

মেসি বার্সেলোনা ছাড়তে চেয়েছেন, কিন্তু কেন? ছয় মৌসুম আগে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল বার্সা। সদ্য শেষ হওয়া আসরেও বাদ পড়ে শেষ ষোলো থেকেই। তাই এটা স্পষ্ট, কাতালানরা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিযোগিতায় এখন অনেক পিছিয়ে। এটাই কি তাহলে মেসির বার্সা ছাড়ার ঘোষণার পেছনে মূল কারণ?

বার্সেলোনায় বিশ বছর কাটিয়ে দিল মেসি। নতুন করে তাদের সাথে কোনো চুক্তি হয়নি। ফ্রি এজেন্ট হিসেবে মেসিকে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার সিটি। কিন্তু সিটিজেনরা আবার হ্যারি কেইন ও জ্যাক গ্রিলিশকেও দলে টানতে চায়। ফরাসি ক্লাব পিএসজিও মেসিকে দলে নিতে মরিয়া। সেখানে আছে নেইমার-এমবাপ্পের মতো মেগাস্টাররা। মেসিকে নিলে ফরাসিরা তিনজন হাইরেটেড প্লেয়ারকে বেতন দিতে পারবে কিনা তা নিয়ে আছে সন্দেহ।

মেসি চাইলেও অনেক দলই তাকে দলে ভেড়াতে পারবে না, কারণ তার বেতন যে আকাশচুম্বি। করোনার কারণে হোক বা অন্যকিছু, কমবেশি সব ক্লাবই যে আর্থিক সমস্যায় আছে তা স্পষ্ট।

মেসি খেলতে চায় ডমিনেটিং টিমে। সাবেক বার্সেলোনা সভাপতি বার্তেম্যুর সাথেও ছিল বিরোধ। তাই বার্সা ছাড়ার ঘোষণা। তবে কাতালান ক্লাবে বার্তেম্যু যুগের অবসান হয়েছে। নতুন সভাপতি লা-পোর্তা বেশকিছু সাইনিং করিয়েছেন। দলবদলের বাজারে ফ্রি এজেন্ট হিসেবে আগুয়েরো, ডিপাই, গার্সিয়াসহ কয়েকজন খেলোয়াড় কিনেছে বার্সা। যার ফলে বার্সা আবারো স্ট্রং হচ্ছে। মেসির তাই কাতালান ক্লাবে থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি।

২০২৩ সালের জুন পর্যন্ত বার্সার সঙ্গে মেসির চুক্তির খবর শোনা যাচ্ছে। আগামী সপ্তাহেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর