রায়পুরায় কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে রায়পুরা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আজগর হোসেন ও সহকারী কমিশিনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার সেনাবাহিনকে সাথে নিয়ে রায়পুরার বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছেন।
পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘুরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে তারা সচেতন করছেন।

জানা যায়, বৃহস্পতিবার (০১ জুলাই) হতে আগামী বুধবার (০৭ জুলাই) পর্যন্ত মোট সাতদিন করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউন থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে এজন্য মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করবে।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর