জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে: সিটিটিসি প্রধান

দেশে জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, দেশে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর সক্ষমতা নেই জঙ্গি সংগঠনগুলোর। কিন্তু দেশের বাইরে থেকে দু’জন জঙ্গি সদস্য দেশে অবস্থানকৃত জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১ জুলাই) হলি হার্টিজানে জঙ্গি হামলার পাঁচ বছর উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, হলি আর্টিজান হামলার সঙ্গে যারা জড়িত ছিল। তাদের গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। ইতোমধ্যে আদালতও রায় দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিটিটিসির যুগ্ম কমিশনার ইলিয়াস শরীফ ও উপ-কমিশনার আব্দুল মান্নান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর