ভালুকায় লকডাউনের প্রথম দিনে ৩৬ জনকে জরিমানা
ময়মনসিংহে ভালুকায় লকডাউনের প্রথেম দিনে ৩৬ জনকে ২৫ হাজার ৭০০ টাকা জরিমাান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
এ সময় নির্দেশনা অমান্য করায় মটর সাইকেল,প্রাইভেট চালক ও পথচারীদের সংক্রামক নিয়ন্ত্রন ও নির্মুল আইন/ ২০১৮ মোতাবেক ৩৬জন কে ২৫ হাজার ৭০০শত টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও উপজেলার বিভিন্ন মোড়ে,সেনাবাহিনী,পুলিশসহ আইন প্রয়োগ কারী সংস্থার সদস্যরা টহল দিচ্ছে। পাশাপাশি জনসাধারণকে সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি মোঃ মাঈন উদ্দিন বার্তা বাজারকে জানান,লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর ভাবে কাজ করছে। করোনা ভাইরাসের উর্ধ্বমুখী সংক্রামন নিয়ন্ত্রণে সাত দিনের কঠোর বিধিনিষেধে যারা নির্দেশনা আমান্য করবে তাদের শাস্তির আওতায় আনা হবে।
আরিফুল হক পলাশ/বার্তা বাজার/টি