বৃষ্টিতে তলিয়ে গেছে হাসপাতাল, ভোগান্তিতে রোগীসহ স্বজনরা

সারারাতের মুষলধারার বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল। যার কারণে দুর্ভোগের শেষ নেই হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের। পাশাপাশি নগরীর অন্যান্য এলাকাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, ছোট্ট সন্তানকে কোলে নিয়ে বসে আছে তার স্বজনরা। পানির মধ্যে হেঁটে হেঁটে তারা ডাক্তারের কাছে যাচ্ছেন চিকিৎসা পেতে।

পারভীন নামের এক নারী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসেন। কিন্তু হাসপাতাল ভবনের নীচতলা পানিতে তলিয়ে যাওয়ায় তাকে আনা-নেওয়াতে চরম ভোগান্তি পোহাচ্ছে স্বজন ও হাসপাতালের কর্মীরা। তাদের আশঙ্কা দুষিত পানিতে ডায়রিয়ার সংক্রমণ আরও দ্রুত বৃদ্ধি পাবে।

শুধু হাসপাতাল এলাকাই নয়। গতরাতের ভারি বর্ষণে নগরীর সিডিএ, বহুতল কলোনি এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ড্রেন পরিষ্কার না করায় জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক নুরুল হক বলেন, ধবার রাত থেকে হাসপাতালের নিচে কিছু পানি জমেছে। শেষ রাতের দিকে পানি কমলেও সকালের বৃষ্টিতে ফের বেড়েছে। আমরা দ্রুত পানি বের করতে কাজ করছি।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টায় দেশে ২১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর