সিরাজগঞ্জে টিকা নিয়েও এসিল্যান্ডসহ তিন জন করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েই করোনায় আক্রান্ত হয়েছে উপজেলা প্রশাসনের তিনজন কর্মকর্তা ও কর্মচারী।
বৃহস্পতিবার (১ জুলাই) এ তথ্য নিশ্চিত করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল।

করোনা আক্রান্তরা হলেন উপজেলার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের কনফিডেন্সিয়াল স্টাফ (সিএ) মেহেদী হাসান ও অফিস সহায়ক মহেজ উদ্দিন।

পজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল বলেন, গত ৩০ জুন নমুনা পরীক্ষা করা হয় তাদের। ওই দিন সন্ধ্যায় তাদের ফলাফল পজিটিভ আসে। তারা সবাই নিজ নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

নাজমুল হাসান/বার্ত বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর