লকডাউনে ‘হাওয়া খেতে’ বের হয়ে রাজধানীতেই শতাধিক আটক

মহামারি আকার ধারণ করা করোনার সংক্রমণ প্রতিরোধে সারাদেশে ঘোষিত কঠোর বিধি নিষেধের প্রথমদিন বৃহস্পতিবার (১ জুলাই)। এসময় খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কিন্তু, রাজধানীতে লকডাউনের প্রথম দিনটি কেমন যাচ্ছে তা জানতে ও দেখেতে বাইরে বের হয় অসংখ্য কৌতুহলি মানুষ। এমন শতাধিক মানুষকে মিরপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ।

ডিএমপির মিরপুর বিভাগের ডিসি আ স ম মাহতাব উদ্দিন জানান, আমাদের প্রতিটা থানার সদস্যরা মিরপুরের বিভিন্ন এলেকায় লকডাউন বাস্তবায়নে কাজ করছে। অকারণে নাইরে বের হওয়া শতাধিক মানুষকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, কিছু যানবাহনও আটক করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহআলী, পল্লবী, মিরপুর, কাফরুলসহ বিভিন্ন এলাকায় দু’জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালিয়েছে পুলিশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর