কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাতের রগ কর্তন; গ্রেফতার ১

পটুয়াখালীর কলাপাড়ায় গত ২৫ জুন পৌরশহরের নাচনা পাড়া চৌরাস্তায় ছাত্রলীগ নেতা হাসান গাজীর উপর একদল সন্ত্রাসী কতৃক সশস্ত্র হামলা করে দুই হাতের রগ কেটে দেয়া হয়।

এ ঘটনায় ১৫ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা করা হয়। উক্ত মামলার তিন নম্বর আসামি মোঃ জহিরুল ইসলাম কে কলাপাড়ার থানার পুলিশ বুধবার(৩০ জুন) রাতে মহিপুর থেকে গ্রেফতার করেছে।

আহত হাসান গাজীর বাবা খালেক গাজী বলেন, তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে একদল সন্ত্রাসীরা এমন নৃশংস হামলা করেছে। তিনি এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।

আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর