নওগাঁর ধামইরহাটে করোনা মহামারীর প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ঘোষিত সর্বাত্মক ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে কোমর বেধে মাঠে নেমেছে প্রশাসন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে উপজেলা সদরের বাণিজ্য নগরী গুলোতে থমথমে পরিবেশ বিরাজ করছে।
বৃহস্পতিবার (১লা জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে সড়কের মোড়ে লকডাউন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনির সদস্যদের।
নিত্যপ্রয়োজনীয় ওষুধ, কাঁচাবাজার, মুদি দোকান, খাবারের দোকানগুলো স্বাস্থবিধি মেনে খোলা থাকলেও ক্রেতার সংখ্যা একেবারে রয়েছে কম। মাস্ক ছাড়া ঘরের বাহিরে কিংবা বাজারে বের হলে দিতে হয়েছে জরিমানা। জরুরী প্রয়োজন ছাড়া বিনা কারণে বাজারে এসেছে এমন কাউকে পেলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয়েছে জরিমানা।
উপজেলার বিভিন্ন স্থানে মোড়ে এমনকি ধামইরহাটের হরিতকীডাঙ্গা সাপ্তাহিক হাটে অভিযান পরিচলানার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে।
এসময় লকডাউন বাস্তবায়নে মাঠে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়, সহকারি কমিশনার ভুমি মো. সিব্বির আহমেদ, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবদুল মমিন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীসহ আনসার, গ্রামপুলিশসহ বিভিন্ন সামাজিক সংগঠনকে করোনার বিস্তার ঠেকাতে মাঠে কাজ করতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট হাটবাজার লোকসমাগমের অন্যতম স্থানগুলোতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা মহামারী ঠেকাতে সর্বাত্মক ভুমিকা পালন করবে।
রেজুয়ান আলম/বার্তাবাজার/পি