সাতক্ষীরায় বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে নেমেছে সেনাবাহিনী
সাতক্ষীরায় সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে জেলা প্রশাসন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১১টায় সাতক্ষীরা শহরে মহড়া দেয় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল টিম। এরপর জেলার সাতটি উপজেলায় নামানো হয় সেনাবাহিনীর টিম।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে জেলার সাতটি উপজেলায় সেনাবাহিনীর ১০টি পেট্রোল টিম কাজ করছে। সাতটি উপজেলায় ৭টি ও ৩টি ভ্রাম্যমান টিম মাঠে রয়েছে। এছাড়া জেলায় ৩প্লাটুন বিজিবি মাঠে নামানো হয়েছে। পাশাপাশি পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান মাঠে রয়েছে। একজন করে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে জেলাব্যাপী ২২টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।
জেলা প্রশাসক আরো বলেন, জেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানান তিনি। অকারণে বের হলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।
মীর খায়রুল আলম/বার্তা বাজার/পি