সিরাজগঞ্জে লকডাউন পরিস্থিতি, অজুহাত বড় বাধা

সিরাজগঞ্জ জেলাতে করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থায়। সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন সিরাজগঞ্জ জেলাতে বাস্তবায়ন করতে তৎপর রয়েছে প্রশাসন। পুলিশ, সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেটদের সঠিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে সন্তোষজনক রয়েছে সিরাজগঞ্জের সার্বিক অবস্থা।

বৃহস্পতিবার (০১ জুলাই) জেলার বাজার স্টেশন কিংবা বড় বড় সড়কগুলোতে প্রশাসনের কঠোর নজরদারী থাকাই মানুষজন এর চলাফেরা অনেকটাই নেই। তবে কিছু কিছু মানুষ বেড় হয়ে প্রশাসনের কাছে দিচ্ছে নানা অজুহাত।

চলাচল সীমিত করতে জেলা শহরের প্রবেশের ৯টি মুখ বন্ধ করে দিয়েছে জেলা পুলিশ। এতে শহরের ভিতরে প্রবেশ করতে পারছে না কোনো যানবাহন। তবে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত তেমন কোনো মানুষের চলাচল দেখা যায়নি। বন্ধ ছিল দোকানপাট। তবে বেলা গড়াতেই মানুষের উপস্থিতি হাট–বাজারে দেখা দেওয়ায় একটু খারাপ অবস্থা বিরাজমান। সাধারণ মানুষের নানান অজুহাত রয়েছে সবসময়।

জেলার দোকানপাট শপিংমল খোলা না থাকলেও কাঁচাবাজারগুলোতে ছিল মানুষের কিছুটা আনাগোনা। জেলা তথ্য অফিস থেকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে চলছে সচেতনতামূলক মাইকিং। খুব দরকার ছাড়া বের না হতে অনুরোধ করা হচ্ছে।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, চলমান লকডাউনে জেলায় জনসচেতনা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন সেনাবাহিনী ও আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে এবং ৯টি উপজেলার নির্বাহী অফিসার ও ভূমি কর্মকর্তা সচেতনতায় দায়িত্ব পালন করবে।

পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম জানান, করোনা সচেতনতায় জেলা পুলিশের পক্ষ থেকে ৫ দিনে ক্যাম্পেইন করা হয়েছে এবং ২৪ ঘণ্টায় জেলায় তিন ক্যাটাগরিতে ৭ শতাধিক পুলিশ মাঠে কাজ করছে। শহরের প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। লকডাউনের আওতামুক্ত যানবাহনের যেন কোনো সমস্যা না হয় সেই দিকেও পুলিশের সহযোগিতা রয়েছে।

নাজমুল হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর