কঠোর লকডাউনের আগে দারিয়াপুরে সহায়তা পেল ৫৯৬ পরিবার

সারা দেশে ঘোষিত কঠোর লকডাউনের আগে মাগুরার শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়নে ৫৯৬ টি অসহায়, দরিদ্র পরিবারকে সহায়তা দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির (জিআর প্রকল্প)আওতায় ইউনিয়নের ৫৯৬ টি অসহায়, দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

গত শনিবার ও বুধবার সকালে দারিয়াপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:জাকির হোসেন কানন ও ইউনিয়নের ট্যাগ অফিসার আহম্মেদ মাফুজসহ ইউনিয়নের সকল ইউপি সদস্যদের উপস্থিতিতে ৫৯৬টি অসহায়, দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন জানান, বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না। এ সময় বন্ধ থাকবে প্রায় সবকিছু। এই পরিস্থিতিতে অতি দরিদ্র ও অসহায় পরিবার খাদ্য সংকটে না পড়েন, সে জন্য দারিয়াপুর ইউনিয়নে এই সহায়তা দেওয়া হয়েছে।

তাছিন জামান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর