গোলাপগঞ্জে কঠোর লকডাউনে ৩০ হাজার টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসিয়ে নজরদারি জোরদার করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ২৩ টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় গোলাপগঞ্জের আমার বাড়ি রেষ্টুরেন্টকে ৫ হাজার, বনরাজ রেষ্টুরেন্টকে ৩ হাজার, মিতা রেষ্টুরেন্টকে ২ হাজার ও লাকি হোটেলকে ১ হাজার টাকাসহ বিভিন্ন অপরাধে ২৩টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবীর।

তিনি বলেন, লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে তাদের জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে সতর্ক করা হয় বলে তিনি জানান।

ফাহিম আহমদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর